Saturday, June 04, 2011

রোবটের পদাবলী

Actuator
এক ধরনের যান্ত্রিক কৌশল যা কোন শক্তি স্থান্নান্তরে অথবা কৌশলের বা সিস্টেমের নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।ইহা সাধারণত একটি যান্ত্রিক কৌশল যা বায়ু , বিদ্যুৎ অথবা তরল থেকে শক্তি নিয়ে তাকে এক ধরনের গতিতে রূপান্তরিত করে ।
undefined
End-Effector
ইয়েন্ড ইফেক্টর রোবটের হাত স্বরূপ । এটা রোবটের সর্বশেষ লিঙ্ক । কোন কাজ সম্পন্ন করতে যেমন কোন কিছু ধরতে ইয়েন্ড ইফেক্টর ব্যবহৃত হয়। ইয়েন্ড ইফেক্টর নিজেই একটি যন্ত্র ।
undefined
Gear
খাঁজ কাটা দাঁত বিশিষ্ট বিশেষ গোলাকার যান্ত্রিক কৌশল যা শক্তি উৎসের গতির মান ও দিক পরিবর্তন করতে পারে।
undefined    
Gear Train
 কোন সিস্টেমের এক অংশ থেকে অন্য অংশে শক্তির স্থানান্তরের জন্য গিয়ারসমূহের বিশেষ বিন্যাসকে গিয়ার ট্রেইন বলে।
undefined

undefined
Gear Ratio
পরস্পরের সাথে সংযুক্ত দুত গিয়ারের দাত সংখ্যার অনুপাতকে গিয়ার রেশিও বলে।
Manipulator
রোবট যা দ্বারা মানুষের হাতের বা পায়ের কাজ করে যাতে রোবটের ইয়েন্ড-ইফেক্টর ও সেন্সর বা ইন্দ্রিয়সমূহ যুক্ত থাকে তাকে রোবটের ম্যানিপুলেটর বলে। 
undefined
Robot
মানুষের অনুকরণে নির্ভুল কাজ করতে পারে এমন স্বয়ংক্রিয় যন্ত্র যাকে দেখলে মনে হয় সে নিরলসভাবে স্বেচ্ছায় কাজ করে চলেছে তাকে রোবট বলে।  
undefined
Robotics
বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠণ, আকৃতি, গতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এবং যা যন্ত্র কৌশল, কম্পিউটার বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স কৌশল, জীব বিজ্ঞান, মনো বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ইত্যাদির সমন্বয়ে গঠিত সম্পূর্ণ একটি যৌগিক বিজ্ঞান তাকে রোবটিক্স বলে।
undefined

Thursday, August 12, 2010

Network Topology

Network Topology
Network Topology: Work Station ও Server সমূহকে পরস্পরের সাথে যুক্ত করার পদ্ধতিকে Network Topology বলে।

Network Topology কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
  1. Bus Topology
  2. Star Topology
  3. Ring Topology
অপর Topology গুলো হল
  1. Tree Topology
  2. Mesh Topology
  3. Hybrid Topology
 Bus Topology


এই Topology-তে Work  Station ও Server সমূহ একটি মূল লাইন যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় তার সাথে সরাসরি যুক্ত থাকে। এই Topology  তে অনেক  ডাটা বিট সংঘর্ষ হয়। ম্যাসেজ পাঠানোর জন্য ওয়ার্ক ষ্টেশন ম্যাসেজকে বাসে পাঠায় । ম্যাসেজটি যে ওয়ার্ক ষ্টেশনের সে ম্যাসেজটি গ্রহণ করে। নেট ওয়ার্ক সম্প্রসারণ সহজ।
Bus Topology


Star Topology 
এই Topology তে একটি কেন্দ্রীয় Hub এর সাথে সকল সার্ভার ও ওয়ার্ক ষ্টেশন যুক্ত থাকে। ম্যাসেজ পাঠানোর জন্য ওয়ার্ক ষ্টেশন ম্যাসেজকে Send করলে তা হাবের মাধ্যমে নির্দিষ্ট ওয়ার্ক ষ্টেশনে পৌঁছে । Bus topology-র তুলনায় এই টপোলজিতে বিট সংঘর্ষ কম। নেট ওয়ার্ক সম্প্রসারণ সহজ। 
Star Topology


Ring Topology
এই টপোলজিতে হোস্ট ও সার্ভারসমূহ এমন অনুক্রমিক ভাবে সংযুক্ত থাকে যেন প্রথমটির দ্বিতীয় প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্তের সাথে , দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্তের সাথে এভাবে সর্বশেষটির দ্বিতীয় প্রান্ত প্রথমটির প্রথম প্রান্তের সাথে যুক্ত থাকে। টোকেন রিং পদ্ধতিতে হয় ঘড়ির কাঁটার দিকে না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ডাটা প্রেরণ করা যায়। যার কাছে টোকেন থাকে সে ডাটা প্রেরণ করতে পারে। ম্যাসেজটি ওয়ার্ক ষ্টেশন ওয়ার্ক ষ্টেশন ঘুরতে থাকে । কোন ওয়ার্ক ষ্টেশন যদি দেখে যে ম্যাসেজটি তার জন্য না তা হলে সে প্যাকেটটিকে পরবর্তী ওয়ার্ক ষ্টেশনে প্রেরণ করে। এভাবে যে ওয়ার্ক ষ্টেশনের জন্য Packet টি সেখানে পৌঁছে। 
Star Topology
Mesh Topology
Wireless Mesh Self ....



Mesh Topology
Tree Topology
Mess Topology
Hybrid Topology

Hybrid Topology





Tuesday, August 03, 2010

Politics In Bangladesh

Politics is nothing but a no capital highly profitable business.

Saturday, July 07, 2007

Friday, August 11, 2006