- ..১৯১৫ সালে ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ্র মৃত্যুর পর টাঙ্গাইলের ধনবাড়ীর নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করেন?
- ...বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত ক্ষুদ্র নদী করতোয়া একসময় একটি বড় নদী ছিল ও পবিত্র হিসেবে গণ্য হত?
- ...মঙ্গলকাব্য বাংলার মধ্যযুগীয় সামাজিক আচার প্রতিফলিত করে?
- ...বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী ড. সাজ্জাদ হোসায়েনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয়। দেশ স্বাধীন হবার পর তিনি গ্রেফতার হন এবং তাকে নির্বাসনে পাঠানো হয়?
- ...ডাচ অস্ট্রেলিয়ান কমাণ্ডো অফিসার উইলিয়াম ঔডারল্যাণ্ড মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীক জেতা একমাত্র বিদেশী?
Pages
আজকের চাকুরী
Friday, March 02, 2012
- ...থাই সরকার ১৯৭০ সালে নেশা সৃষ্টিকারী ইয়াবা ট্যাবলেটকে নিষিদ্ধ ঘোষণা করে?
- ...তারেক মাসুদ পরিচালিত বাংলাদেশী চলচ্চিত্র মাটির ময়না দেশের প্রথম চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র হিসেবে একাডেমি এ্যাওয়ার্ডে মনোনয়ন পাবার আগে সেন্সর বোর্ড কর্তৃত সাময়িক ভাবে নিষিদ্ধ ছিল?
- ...জেরুজালেম মুসলমানদের দখলে আসার পরে জেরুজালেমে আগত বিপুল সংখ্যক ইউরোপীয় তীর্থযাত্রীদের নিরাপত্তার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং ১০৯৬ খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডেরপরে নাইট টেম্পলার সৈনিক বাহিনী তৈরি করা হয় এসব তীর্থযাত্রীদের নিরাপত্তার নিশ্চিত করার উদ্দেশ্যেই?
- ...বাংলার কমিউনিস্ট আন্দোলনের নেতা কমরেড মুজফ্ফর আহমদ জীবনের প্রারম্ভে, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সহকারী সম্পাদক ছিলেন?
- ...১৯৫০ সালের ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন সত্ত্বেও কেবলমাত্র খেলার জুতা না থাকায় ভারত জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে পারেনি?
- ...ইয়ং বেঙ্গল নেতা রামগোপাল ঘোষকে হিন্দু ধর্মের বিরোধীতা করায় একঘরে করার ভয় দেখানো হয়?
- ...ভারত বিভাগের সময় বাঙালি রাজনীতিবিদ আবুল হাশিম পূর্ব বঙ্গ ও পশ্চিমবঙ্গ নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্রগঠনের প্রস্তাব দেন?
- ...১৯৫৩ সালে কারাগারে বসে মুনীর চৌধুরী তার অন্যতম শ্রেষ্ঠ নাটক কবর রচনা করেন এবং এই নাটকের প্রথম মঞ্চায়নে জেলখানার কয়েদীরাই অভিনয় করেন?
- ...১৯২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী ফজিলতুন্নেসা বিশ্ববিদ্যালয়টির প্রথম মুসলিম ছাত্রী?
- ...এশিয়ার প্রথম নোবেল পুরষ্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা বিকাশে তার বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ব্যাপক ভুমিকা ছিল
?
- ...মূলত অনাবিষ্কৃত বাংলাদেশের নোয়াপাড়া-ঈষাণচন্দ্রনগরের বৌদ্ধ প্রত্নত্বাত্বিক নিদর্শনকে কার্মান্ত ভাসাকারের হারিয়ে যাওয়া শহর বলে মনে করা হয়?
- ... ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তথা পূর্ব বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় এবং ৮৬ বছর পুরানো?
- ...কলকাতার বিখ্যাত ব্যান্ড চন্দ্রবিন্দুর নাম রাখা হয়েছে বিখ্যাত ননসেন্স ছড়াকার সুকুমার রায়ের হযবরল ছড়াগ্রন্থের একটি সংলাপ হতে?
- ...ইন্টারনেট ভিত্তিক সামাজিক নেটওয়ার্ক সেবা অর্কুট, যেটি শুরু হয়েছিল ২০০৪ সালের জানুয়ারি মাসে, ২০০৭ সালের আগস্ট মাস পর্যন্ত এর ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭,০০০,০০০ জনেরও বেশি?
- ...বাংলাদেশের অতিক্ষুদ্র একটি শহর শোলাকিয়াতে প্রতি বছর ঈদ-উল-ফিতরের জন্য ৩০০,০০০ মুসলিম জড়ো হন?
- ...জোসে মরিনহো চেলসির ম্যানেজার থাকাকালে ক্লাবটি পরপর ৬৪ হোম খেলায় অপরাজিত থাকার নতুন ইংরেজ রেকর্ড গড়েছে?
- ...ভারতের মাইসোর রাজ্যের বিধান পরিষদের প্রথম সভা ১৯০৭ সালের জুলাই মাসে জগনমোহন প্যালেসে অনুষ্ঠিত হয়?
- ...আবদুল্লাহ আল রাকিব ২০০৭ সালের ২৫শে সেপ্টেম্বর চতুর্থ বাংলাদেশী হিসেবে ফিদে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন?
- ...শূণ্য একটি জোড় সংখ্যা?
- ...তত্ত্বাবধায়ক সরকারের আমলে, বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর ক্রোড়পত্র আলপিনের একটি সংখ্যা নিষিদ্ধ করা হয়েছে ইসলামের নবী মোহাম্মদ (সাঃ) কে নিয়ে একটি কার্টুন প্রকাশনার জন্য?
- ...উনবিংশ শতাব্দীতে বাংলা ভাষায় বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখার প্রাথমিক পর্যায়ে জগদানন্দ রায় শুক্র ভ্রমণ নামে একটি জনপ্রিয় বই লিখেছিলেন?
- ...সুব্রত মুখার্জী, ভারতীয় বিমান বাহিনীর প্রথম চিফ অব দ্য এয়ার স্টাফ, জাপানের একটি রেস্তোরায় খাবারের টুকরা গলায় আটকে যাওয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন?
- ...ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন বিপ্লবী লীলা নাগ, যিনি ১৯২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে এমএ পাশ করেন?
- ... হরপ্পা রবি নদী তীরবর্তী বিস্তৃত এলাকার কারণে প্রত্নবিদদের কাছে বেশ পরিচিত ছিল, কিন্তু ১৯২২ সালে মহেঞ্জোদড়ো আবিস্কাররের পূর্বে সিন্ধু সভ্যতার এই গুরুত্বপূর্ণ শহরের প্রকৃত তাৎপর্য সবার কাছে অজ্ঞাত ছিল?
- ... যে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটিতে ১৯৬৯ সালে দ্বিতীয়বারের মত সুরারোপ করেন আলতাফ মাহমুদ, যা জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল?
- ...১৭৭০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির রাজত্বকালে বাংলার দুর্ভিক্ষটি ছিল বাংলার ইতিহাসে সব থেকে বড় দুর্ভিক্ষগুলির মধ্যে একটি এবং বাংলার এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু ঘটেছিল ১৭৭০ এবং তার পরবর্তী বছরগুলিতে?
- ...বিজ্ঞানীগণ আশংকা করছেন যে বাংলাদেশের উত্তরে অবস্থিত বাঙালি নদী, যমুনা নদীর সাথে মিশে যেতে পারে এবং এর ফলে ১০০,০০০ হেক্টর এলাকা হারিয়ে যেতে পারে?
- ...২০০৯ সালে সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারপ্রাপ্ত পেনেলোপে ক্রুজ, অস্কারজয়ী প্রথম স্পেনীয় নারী?
- ...সুইজারল্যান্ডীয় গণিতবিদ লিওনার্ট অয়লার ১৭৬৬ সালে পুরোপুরি অন্ধ হয়ে যাবার পরও ১৭৭৫ সালে প্রায় প্রতি সপ্তাহে একটি করে গাণিতিক গবেষণা প্রবন্ধ রচনা করতেন?
- ...দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মান আগ্নেয়াস্ত্র নির্মাতা ওয়ালথার নোয়েনগামে বন্দী শিবিরের আটককৃতদের তাদের নিজস্ব কারখানায় দাসশ্রমিক হিসেবে ব্যবহার করেছিলো?
- ...ব্যক্তিগত ভাবাবেগ প্রকাশের জন্য টি-শার্টের ব্যাপক ব্যবহার শুরু হয় ১৯৮০’র দশক থেকে?
- ...আলবেনিয়া থেকে প্রকাশিত ম্যাগাজিন দ্রিতা আলবেনীয় ভাষায় প্রকাশিত সর্বপ্রথম ম্যাগাজিন?
- ...যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে অবস্থিত মাউন্ট রাশমোর পর্বতের গ্র্যানাইট পাথরের ক্ষয়প্রাপ্তির হার প্রতি ১০,০০০ বছরে মাত্র ১ ইঞ্চি?
- ...জার্মান গণিতবিদ কার্ল ফ্রিডরিশ গাউস ১৭৯৮ সালে মাত্র ২১ বছর বয়সে তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ ডিসকিশিয়নেস অ্যারিথমেটিকা রচনা করেন?
- ...প্রায় ৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বাজেটের চলচ্চিত্র?
- ...পন্ডিচেরী হাঙ্গর সর্বশেষ দেখা গিয়েছিলো ১৯৭৯ সালে?
- ...মোটবডেলা মন্টেজুমা-ই হচ্ছে একমাত্র জোঁক, যা খোলা পানিতে শিকার করে?
- ...বেঞ্জামিন রবিন্স কার্টিস ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নিযুক্ত আইন বিষয়ে ডিগ্রিধারী প্রথম বিচারপতি?
- ...রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্রকাশিত হা-ইয়োম হিব্রু ভাষার প্রথম দৈনিক পত্রিকা?
- ...বিশ্বের সবচেয়ে কম বয়সী পুরুষ হিসেবে আর্নল্ড শোয়ার্জনেগার মাত্র ২০ বছর বয়সে মিস্টার ইউনিভার্স খেতাব অর্জন করেন?
- ...২০০১ সাল পর্যন্ত, প্রায় ৫০ বছর ওহাইও নদীতে ওহাইও নদী চিংড়ির দেখা মেলেনি?
- ...২০০২ ফিফা বিশ্বকাপ ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হয় ব্রাজিল ও জার্মানি?
- ...১৮৪২ সালে ইংল্যান্ডের নরউড জংশন রেলওয়ে স্টেশনে বিশ্বের প্রথম ফ্লাইওভারটি নির্মিত হয়?
- ...যুক্তরাষ্ট্রের নাসড্যাক শেয়ার বাজার বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ ইলেকট্রনিক শেয়ার বাজার যেখানে পৃথিবীর অন্য যেকোন শেয়ার বাজারের তুলনায় সর্বাধিক শেয়ার লেনদেন সম্পন্ন হয়?
- ...বাহাই ধর্মের অনুসারীরা তাঁদের বর্তমান দূত বাহাউল্লাহ’র আবির্ভাবের ১০০০ বছরের মধ্যে ঈশ্বরের আর কোনো দূতের আবির্ভাবে বিশ্বাস করে না?
- ...ভগিনী নিবেদিতা অষ্টাদশ শতাব্দীর বাঙালি শাক্ত কবি রামপ্রসাদ সেনের (ছবিতে) সঙ্গে ইংরেজ কবি উইলিয়াম ব্লেকের তুলনা করেন?
- ...৩৬০ বছরের পুরাতন ও পুরাতাত্ত্বিক গুরুত্ববহ পুরনো ঢাকার চুড়িহাট্টা মসজিদ, মানুষের আগ্রাসনে ২০০৮ সালের জুলাই মাসে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়?
- ...মোগাদিশুর যুদ্ধে বীরোচিত অবদান রাখায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর র্যান্ডি শুঘার্ট ও গ্যারি গর্ডনকে ভিয়েতনাম যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পদক মেডাল অফ অনারে ভূষিত করা হয়?
- ...তাইওয়ান ভিত্তিক বহুজাতিক কোম্পানি ফক্সকন পৃথিবীর বৃহত্তম ইলেকট্রনিক্স যন্ত্রাংশ নির্মাতা?
- ...২০০৩ সালে কলকাতার আদি জমিদার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দায়ের করা একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে জব চার্নক কর্তৃক কলকাতা শহর প্রতিষ্ঠিত হওয়ার তত্ত্বটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট?
- ...বাজার মূলধনের দিক থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ পৃথিবীর সর্ববৃহৎ শেয়ার বাজার?
আপনি জানেন কি...?
- ...ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম কলেজ ভেঙে দেওয়ার সময় কলেজের বিরাট গ্রন্থসংগ্রহটি নবগঠিত ক্যালকাটা পাবলিক লাইব্রেরিকে দিয়ে দেওয়া হয়, যা পরে ভারতের জাতীয় গ্রন্থাগারে পরিণত হয়?
- ...জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর?
- ...সাতক্ষীরার গুড়পুকুরের মেলাটি প্রায় ৩০০ বছর ধরে চলে আসছে বলে বিশ্বাস করা হয়?
- ...বাংলাদেশে আর্সেনিক সমস্যা সর্বপ্রথম ধরা পড়ে ১৯৯৩ সালে,চাঁপাইনবাবগঞ্জের বড়ঘরিয়া ইউনিয়নের ভূগর্ভস্থ পানিতে?
- ...কঠিন চীবর দান আসলে কঠিন পরিশ্রম করে বানানো ত্রি-চীবর নামক পোষাক বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে বিতরণের একটি
- ...সদ্যপ্রয়াত কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী।
... অন্তরঙ্গ সম্পর্কের খাতিরে মহাত্মা গান্ধীকে "মিকি মাউস" বলে ডাকতেন সরোজিনী নাইডু।
...বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি জাতি সম্পর্কে গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন "বাঙালি আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল"।
...জয় বাংলা স্লোগানটি জনসম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালের ৭ জুনের পূর্বে কখনোও ব্যবহার করেন নি।
...বাঙালি বিপ্লবী বাঘা যতীন সরকারী নথিপত্রে রাজনৈতিক নেতা অরবিন্দ ঘোষের দক্ষিণহস্ত হিসেবে পরিচিত ছিলেন।
...১৯৪২ সালে মহম্মদ আতাউল গণি ওসমানী যখন মেজর পদে উন্নীত হন, তখন তিনিই ছিলেন তৎকালীন ব্রিটিশ সম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর।
...রবীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়া ওকাম্পোকে বিজয়া সম্বোধন করে তাঁর রচিত পূরবী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন।
Subscribe to:
Posts (Atom)